Admission Info For CU


চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদনের জন্য সাধারন যোগ্যতা

A ইউনিট- বিজ্ঞান/জীববিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং/মেরিন সায়েন্সের
অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট।

মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে, তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ রয়েছে তারা A ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

B ইউনিট - কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট (নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ ব্যতিত)।

মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে, তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে, অথবা মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং মানবিক / সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড)/(মিউজিক/গার্হস্থ্য অর্থনীতি শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে। তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ রয়েছে, অথবা মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা / ব্যবসায়। ব্যবস্থাপনা/সমমান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা B ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

C ইউনিট - ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ - 

মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে অথবা মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং Accounting / Higher Accounting সহ ডিপ্লোমা ইন কমার্স / ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে, তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা C ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগা বিবেচিত হবে।

D ইউনিট - সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ

মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে, তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা D ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে নিম্নে উল্লিখিত অনুষদ ভিত্তিক ন্যূনতম যোগ্যতাও প্রযোজ্য হবে।

i) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/মানবিক বা মিউজিক বা সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড)/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় ব্যবস্থাপনা/অর্থনীতি বিষয়সহ গার্হস্থ্য অর্থনীতি শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে। তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

ii) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ। বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ রয়েছে তারা আইন অনুষদভুক্ত আইন বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

iii) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/মানবিক বা মিউজিক বা সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড) শিক্ষা শাখায় নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে অথবা মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং Accounting / Higher Accounting ব্যতিত ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে (বিজ্ঞান ও মানবিক গ্রুপের আসনের জন্য যোগ্য বিবেচিত হবে। 

iv) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং মানবিক বা মিউজিক বা সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড) শাখায় নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাপে (মানবিক গ্রুপের আসনের জন্য) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

D1 উপ-ইউনিট - শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ

মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং যে কোনো শাখায় নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৬.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষার আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ রয়েছে তারা শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে (D1 উপ ইউনিটে) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।
হবিগঞ্জ জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম🥀
Accept !